Scientific Seminar on Sublingual Dermoid cyst

Seminar nila

রাজধানীর ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এ ‘Surgical Management of Sublingual Dermoid Cyst with Discharging Sinus’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে একটি জটিল সাবলিঙ্গুয়াল ডার্ময়েড সিস্টের সফল সার্জিক্যাল ব্যবস্থাপনার বিস্তারিত উপস্থাপন করা হয়। চিকিৎসা নেওয়া রোগী নিলা আক্তারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ১১ই আগস্ট ২০২৬, রোজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরের ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এ দুপুর ২টায় এ সায়েন্টিফিক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর চীফ কনসালটেন্ট Dr. Bashudeb Kumar Saha। কেসটি উপস্থাপন করেন Dr. S M Mobaswer Shajib এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Dr. Jannatul Ferdaus।

seminar on dermoid cyst

জিহ্বায় সাইনাস থেকে পুঁজ নিঃসরণ

সেমিনারে উপস্থাপিত বিষয়টির রোগী নিলা আক্তার, বয়স ২৫ বছর। তিনি পেশায় গৃহিণী এবং বরিশালের বাসিন্দা। তাঁর আর্থ-সামাজিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত। রোগীর Sublingual Dermoid Cyst with Discharging Sinus শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

রোগীর দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে আসার প্রায় ছয় মাস আগে তিনি জিহ্বার ওপর একটি ছোট ছিদ্র লক্ষ্য করেন। ওই ছিদ্র থেকে মাঝে মাঝে পানির মত ও কখনো কখনো দুর্গন্ধযুক্ত পুঁজের মতো তরল বের হতো। তবে এর সঙ্গে কোনো রক্তপাত ছিল না।

একই সময়ে তাঁর কণ্ঠস্বরেও ধীরে ধীরে পরিবর্তন দেখা দেয়। সময়ের সঙ্গে তা আরও স্পষ্ট হয়। এর প্রায় দুই মাস পর গলায় ব্যথা শুরু হয়। ব্যথাটি ছিল মৃদু থেকে মাঝারি ধরনের এবং গিলতে গেলে তা বেড়ে যেত।

এর পাশাপাশি রোগী গলায় কিছু আটকে থাকার মতো অনুভূতি, মাঝে মাঝে কাশি, নাক বন্ধ থাকা এবং বিভিন্ন সময়ে মাথা ঘোরার সমস্যার কথাও জানান।

দীর্ঘদিন এসব উপসর্গ চলতে থাকায় তিনি চিকিৎসার জন্য ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে আসেন। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ডাঃ বাসুদেব কুমার সাহা Sublingual Dermoid Cyst with Discharging Sinus-এর বিষয়ে নিশ্চিত হন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন।

পরীক্ষায় যা পাওয়া যায়

রোগীর প্রাথমিক পরীক্ষায় জিহ্বার ওপরের বা ডরসাল অংশে একটি ছোট ডিসচার্জিং সাইনাস দেখা যায়। সেখান থেকে সামান্য Seropurulent বা পুঁজযুক্ত তরল বের হচ্ছিল। তবে সক্রিয় রক্তপাত, ক্ষত বা আলসারেশন ছিল না।

মুখের ভেতরে পরীক্ষা করে মুখের তলার অংশে একটি নরম ও সিস্টিক ধরনের ফোলা অনুভূত হয়। ফোলাটির সীমারেখা স্পষ্ট এবং পৃষ্ঠ মসৃণ ছিল। এটি চাপ দিলে স্পন্দন অনুভূত হয়নি এবং স্পর্শে ব্যথাও ছিল না। জিহ্বা সামান্য উঁচু হয়ে ছিল।

রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। Digital X-ray Sinogram-এ একটি অনিয়মিত সাইনাস ট্র্যাক্টের উপস্থিতি দেখা যায়, যা জিহ্বার নরম টিস্যুর মধ্যে অবস্থান করছিল।

এছাড়া MRI of Tongue-এ জিহ্বার মাঝামাঝি অংশে একটি সফট টিস্যু লেশন দেখা যায়, যা রিটেনশন সিস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে রিপোর্ট করা হয়। FOL (Fibreoptic Laryngoscopy) পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। অন্যদিকে FNAC পরীক্ষার ফলাফল ডার্ময়েড সিস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

Nila

জটিল সিস্টের সফল অস্ত্রোপচার

পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও রোগীর উপসর্গ বিবেচনা করে Sublingual Dermoid Cyst with Discharging Sinus-এর সার্জিক্যাল এক্সিশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়। জেনারেল অ্যানেস্থেশিয়ার (GA) অধীনে সব ধরনের জীবাণুমুক্ত ব্যবস্থা নিশ্চিত করে অস্ত্রোপচার শুরু করা হয়।

প্রথমে সাইনাস ট্র্যাক্ট শনাক্ত করার জন্য মিথিলিন ব্লু ব্যবহার করা হয়। এরপর জিহ্বার সাইনাসের মুখ বরাবর এলিপটিক্যাল ইনসিশন দেওয়া হয়। সাইনাস ট্র্যাক্টটি শনাক্ত করে সতর্কতার সঙ্গে সিস্টটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের সময় রক্তপাত নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে ক্ষতটি স্তর অনুযায়ী বন্ধ করা হয়। পুরো অস্ত্রোপচার প্রক্রিয়াটি কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়।

হিস্টোপ্যাথলজিতে মেলেনি ক্যানসার

অস্ত্রোপচারের পর অপসারণ করা টিস্যু হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে কোনো Granuloma বা Malignancy (ক্যানসার) পাওয়া যায়নি।

অস্ত্রোপচারের পর রোগীর ফলোআপেও সন্তোষজনক ফল পাওয়া যায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর রোগীর চিকিৎসার ফলাফল ছিল খুবই এবং কোনো জটিলতা দেখা যায়নি।

রোগীর উপস্থিতিতে কেস উপস্থাপন

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল চিকিৎসা নেওয়া রোগী নিলা আক্তারের নিজে উপস্থিত থাকা। তাঁর জটিল রোগের চিকিৎসা, অস্ত্রোপচার এবং পরবর্তী সফল ফলাফল চিকিৎসকদের সামনে একটি বাস্তব কেস হিসেবে উপস্থাপন করা হয়।

রোগীর নিজের উপস্থিতিতে তার রোগ এবং চিকিৎসা নিয়ে এমন বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে বলে সংশ্লিষ্টরা জানান।

বিশেষজ্ঞদের অংশগ্রহণ

সেমিনারে প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন Professor Dr. Md. Kamal Mustafa, Asst. Prof. Dr. Md. Iqbal Hossen, Asst. Prof. Dr. Ashik Elahi, Asst. Prof. Dr. Md. Mahadhi Hassan, Asst. Prof. Dr. S M Shohan Reza, Asst. Prof. Dr. Md. Mamunur Rashid এবং Consultant Dr. Md. Shehab Haider।

প্যানেল আলোচনায় Sublingual Dermoid Cyst-এর মতো তুলনামূলক বিরল ও জটিল রোগের ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং যথাযথ সার্জিক্যাল পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ ধরনের কেসে রোগের উপসর্গের সঙ্গে বিভিন্ন রোগের মিল থাকতে পারে। ফলে ক্লিনিক্যাল পরীক্ষা, প্রয়োজনীয় ইমেজিং ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানটির আয়োজন করে Malleus ENT Specialized Hospital Limited এবং বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল DBL Pharmaceuticals Limited।

সেমিনারে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (MD), ম্যানেজারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিঃ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করেন, রোগীর সফল চিকিৎসাকে কেন্দ্র করে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একই সঙ্গে জটিল ও তুলনামূলক বিরল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Seminar nila
09613651020