গত ১২ই ডিসেম্বর ২০২৫ইং, রোজ শুক্রবার, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব সুদেব কুমার সাহা, এমডি অদিতি মজুমদার, হসপিটালের চীফ কনসালটেন্ট ডাঃ বাসুদেব কুমার সাহা, হসপিটালের চিকিৎসকবৃন্দ, ম্যানেজার, এডমিনসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথিতযশা নাক-কান-গলা চিকিৎসক প্রফেসর ডাঃ এএফ মহিউদ্দিন খান।





















অনুষ্ঠানে “গুণীজন সম্মাননা” প্রদান করা হয় দেশসেরা অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং শিল্প-অঙ্গনের ব্যক্তিত্বদের। তাদের মধ্যে উপস্থিত ছিলেনঃ
০১. খায়রুল আলম সবুজ – বিশিষ্ট অভিনেতা
০২. গাজী আব্দুল হাকিম – বিশিষ্ট বংশীবাদক
০৩. ফাতেমাতুজ জোহরা – নজরুল সঙ্গীতশিল্পী
০৪. ফজলুর রহমান বাবু – অভিনেতা এবং সঙ্গীতশিল্পী
০৫. ফারুক আহেমদ – নাট্যকার ও অভিনেতা
০৬. আরমান পারভেজ মুরাদ – অভিনেতা ও আবৃত্তিকার
উপস্থিত গুণীজনরা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন, এবং “গুণীজন সম্মাননা” প্রদান করার পর তাদের সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন।
























ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অসংখ্য রোগী। তাদের মধ্যে নির্বাচিত বিশেষ কয়েকজন রোগীকে দেয়া হয় “Get Back New Life” সম্মাননা। তাদের মধ্যে উপস্থিত ছিলেনঃ
১. মোঃ হানিফ সরদার – চাঁদপুর
২. আবুল কাশেম – কুমিল্লা
৩. তসলিম আলী – সিলেট
৪. জসীম উদ্দিন – চট্টগ্রাম
৫. নীলা আক্তার – জুরাইন, ঢাকা
৬. শারমিন আক্তার – গাজীপুর
৭. অনন্যা হাসান – বসুন্ধরা, ঢাকা
৮. লিজা আক্তার – মোহাম্মদপুর, ঢাকা
৯. মইনুদ্দিন আহমেদ মিঠু – নারায়ণগঞ্জ
১০. তৃষ্ণা অধিকারী – ঢাকা
১১. জান্নাতুল ফেরদৌস স্মৃতি – ব্রাহ্মণবাড়িয়া
সম্মাননা প্রাপ্ত রোগীরা উপস্থিত গুণীজনদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ডাঃ বাসুদেব কুমার সাহা। এবং উপস্থাপনা করেন ডাঃ মারজান ও ফয়েজ আহমেদ। অনুষ্ঠানটি সাফল্যের সাথে শেষ করতে সার্বিক সহযোগিতায় ছিলেন হসপিটালের ম্যানেজার, এডমিনসহ আরো অনেকেই।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সায়েন্টিফিক সেমিনার, হসপিটালের কর্মকর্তা-কর্মচারীদের পরিবেশনায় নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র, ফটোসেশন এবং নৈশভোজ। ঢাকা শহরের তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারের ২০তম তলা (সুগন্ধা হল) এ ১২ই ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:০০ টা থেকে শুরু করে রাত ১১:০০ টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে চলে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনিল কুমার মজুমদার – বিশিষ্ট সমাজসেবক এবং জয়েদব সাহা – এমডি, ম্যাজিক কর্পোরেশন প্রা. লি.
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লি.-এর ৪র্থ বর্ষপূর্তি এবং ৫ম বছরে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমাদের সকল রোগী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
গত চার বছরে আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় আমরা সুস্থতার আলো ছড়িয়ে যেতে পেরেছি। উন্নত ইএনটি চিকিৎসা, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং মানবিক আচরণের মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। নতুন এই যাত্রায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে। আপনাদের আস্থা ও প্রার্থনাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আপনাদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনায়—
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লি. পরিবার


